একাই চালাতে পারবেন পুরো ব্যবসা ৭ দিনের ফ্রি ট্রায়াল
ToPay

সম্পূর্ণ গাইড

ছোট ব্যবসা থেকে বড় ওয়েবসাইট — সবার জন্য ToPay

নিজের বিকাশ / নগদ / রকেট / উপায় নম্বরে টাকা নিন, প্রতিটি পেমেন্ট সেকেন্ডে অটোমেটিক যাচাই হবে। কোনো ট্রানজেকশন ফি নেই, টাকা সরাসরি আপনার নম্বরে।

কাদের জন্য

একজন উদ্যোক্তা একাই পুরো ব্যবসা চালাতে পারবেন

পেমেন্ট মিলানো, স্ক্রিনশট চেক, "ভাই টাকা পাঠাইছি" মেসেজ — সব ToPay করবে। আপনি শুধু ব্যবসায় মন দিন।

ফেসবুক পেজ ও অনলাইন শপ

ওয়েবসাইট ছাড়াই ToPay-এর শপ পেজ বা পেমেন্ট লিংক কাস্টমারকে পাঠান। টাকা এলেই অর্ডার কনফার্ম — স্ক্রিনশট দেখে মিলানোর ঝামেলা নেই।

SMM প্যানেল মালিক

Add funds পেজে বিকাশ/নগদ যোগ করুন। কাস্টমার TrxID দিলেই ব্যালেন্স অটো যোগ হবে — রাত ৩টায়ও।

ডিজিটাল প্রোডাক্ট বিক্রেতা

সাবস্ক্রিপশন, কোর্স, সফটওয়্যার, ই-বুক — পেমেন্ট হলেই প্রোডাক্ট নিজে থেকে কাস্টমারের ইমেইলে চলে যায়।

গেম টপ-আপ ও রিচার্জ

ফ্রি ফায়ার, পাবজি ডায়মন্ড বা মোবাইল রিচার্জ — অর্ডারের সাথে প্লেয়ার আইডি নিন, পেমেন্ট যাচাই হলে ডেলিভারি দিন।

ফ্রিল্যান্সার ও সার্ভিস প্রোভাইডার

ডিজাইন, কোচিং, কনসালটেন্সি — ক্লায়েন্টকে একটা লিংক দিন, টাকা নিশ্চিত হলে ইমেইলে রসিদ যায়।

ওয়েবসাইট ও ই-কমার্স

WooCommerce, WHMCS বা নিজের PHP/Laravel সাইট — প্লাগইন বা API দিয়ে ৫ মিনিটে যুক্ত করুন।

কিভাবে কাজ করে?

১

কাস্টমার পেমেন্ট পেজে যায়

আপনার শপ, লিংক বা ওয়েবসাইট থেকে আমাদের সুন্দর বাংলা চেকআউট পেজে।

২

আপনার নম্বরে টাকা পাঠায়

Send Money / Cash Out / Payment — টাকা সরাসরি আপনার নিজের নম্বরে যায়।

৩

আপনার ফোনে SMS আসে

ToPay অ্যাপ শুধু বিকাশ/নগদ/রকেট/উপায়ের অফিসিয়াল SMS সার্ভারে পাঠায়।

৪

সেকেন্ডে কনফার্ম

কাস্টমারের দেওয়া TrxID SMS-এর সাথে মিললেই পেমেন্ট সফল, আপনি ও কাস্টমার ইমেইল পান।

নিরাপত্তা: একটা TrxID দিয়ে একবারই পেমেন্ট হয়। সাধারণ নম্বর থেকে আসা ভুয়া SMS গ্রহণ করা হয় না। ToPay কখনো আপনার টাকা ধরে রাখে না।

১০ মিনিটে শুরু করুন

  1. ধাপ ১

    অ্যাকাউন্ট খুলুন

    ইমেইল বা Google দিয়ে রেজিস্টার করুন — ফ্রি ট্রায়াল সাথে সাথে চালু, কার্ড লাগবে না।

    রেজিস্টার
  2. ধাপ ২

    আপনার নম্বর যোগ করুন

    Dashboard → Wallets → বিকাশ / নগদ / রকেট / উপায় নম্বর দিন এবং পার্সোনাল, এজেন্ট না মার্চেন্ট তা বেছে নিন।

  3. ধাপ ৩

    ফোনে অ্যাপ বসান

    যে ফোনে ওই সিম আছে সেখানে ToPay অ্যাপ ইনস্টল করুন, তারপর Dashboard → Devices → Add device থেকে QR স্ক্যান করুন।

    অ্যাপ ডাউনলোড
  4. ধাপ ৪

    টাকা নেওয়ার উপায় বেছে নিন

    শপ পেজ, পেমেন্ট লিংক, প্লাগইন বা API — নিচে প্রতিটির ধাপ দেওয়া আছে।

    উপায়গুলো দেখুন
  5. ধাপ ৫

    একটা টেস্ট পেমেন্ট করুন

    নিজের আরেকটা নম্বর থেকে ১০ টাকা পাঠিয়ে দেখুন অটোমেটিক Completed হয় কিনা। ব্যস, আপনি রেডি!

৬ উপায়ে টাকা নিন

আপনার ব্যবসা যেমনই হোক — একটা উপায় আপনার জন্য আছে। একসাথে একাধিকও ব্যবহার করতে পারেন।

সবচেয়ে সহজ

শপ পেজ (ওয়েবসাইট লাগবে না)

আপনার নিজের অনলাইন দোকান — topay-তে আপনার নামে লিংক (যেমন www.topay.smoemi.com/my-shop)। মোবাইলে সুন্দর দেখায়।

  1. ১Dashboard → Shops → নতুন শপ বানান, শপের ধরন বেছে নিন: ডিজিটাল প্রোডাক্ট / হোম ডেলিভারি / সার্ভিস।
  2. ২প্রোডাক্ট যোগ করুন: নাম, দাম, ছবি। ডিজিটাল হলে ডেলিভারির লেখা বা ফাইল দিন।
  3. ৩শপের লিংক ফেসবুক পেজ, বায়ো, WhatsApp-এ শেয়ার করুন।
  4. ৪অর্ডার এলে Dashboard → Orders-এ দেখবেন, স্ট্যাটাস বদলালে কাস্টমার ইমেইল পাবে।
প্লাগইন

WordPress / WooCommerce

WooCommerce চেকআউটে "bKash / Nagad (ToPay)" অপশন যোগ হবে। পেমেন্ট হলে অর্ডার নিজে থেকে Processing হবে।

  1. ১প্লাগইন ডাউনলোড করুন (নিচের বাটন)।
  2. ২WordPress → Plugins → Add New → Upload Plugin → zip ফাইল দিন → Activate।
  3. ৩WooCommerce → Settings → Payments → ToPay → API key দিন (Dashboard → Developers থেকে)।
  4. ৪Sandbox key দিয়ে TEST12345 TrxID দিয়ে একবার টেস্ট করুন, তারপর Live key দিন।
Add funds

SMM প্যানেল (PHP স্ক্রিপ্ট)

নিজের সার্ভারে চলা PHP SMM প্যানেলে (যেমন SmartPanel, ভিন্ন স্ক্রিপ্ট) Add funds-এ ToPay যোগ করা যায়। Perfect Panel-এর মতো হোস্টেড প্যানেলে কাস্টম গেটওয়ে দেওয়া যায় না — সেখানে পেমেন্ট লিংক ব্যবহার করুন।

  1. ১প্যাকেজ ডাউনলোড করুন, ভেতরে addfunds-topay.php ও README আছে।
  2. ২ফাইলগুলো প্যানেলের রুট ফোল্ডারে আপলোড করুন, README অনুযায়ী API key ও ডাটাবেস টেবিল ঠিক করুন।
  3. ৩কাস্টমার টাকা পাঠিয়ে TrxID দিলে ব্যালেন্স অটো যোগ হবে।
গেটওয়ে মডিউল

WHMCS (হোস্টিং ব্যবসা)

ইনভয়েসে "Pay with bKash / Nagad" বাটন যোগ হবে, পেমেন্ট হলে ইনভয়েস নিজে থেকে Paid হবে।

  1. ১মডিউল ডাউনলোড করে modules/gateways ফোল্ডারে আপলোড করুন।
  2. ২WHMCS Admin → Setup → Payments → Payment Gateways → ToPay Activate।
  3. ৩API key ও Webhook secret দিন।
ডেভেলপার

API / নিজের ওয়েবসাইট

যেকোনো ভাষায় (PHP, Laravel, Node.js, Python) একটা API কল দিয়ে পেমেন্ট তৈরি করুন, কাস্টমারকে আমাদের চেকআউটে পাঠান, Webhook-এ ফলাফল পান।

  1. ১Dashboard → Developers থেকে API key ও Webhook secret নিন।
  2. ২POST /api/v1/payment/create কল করে payment_url-এ কাস্টমারকে পাঠান।
  3. ৩Webhook (X-TOPAY-Signature যাচাই করে) অথবা /api/v1/payment/verify দিয়ে অর্ডার কনফার্ম করুন।

সাধারণ প্রশ্ন

টাকা কি ToPay-এর কাছে আসে?

না। কাস্টমার সরাসরি আপনার নিজের বিকাশ/নগদ/রকেট/উপায় নম্বরে টাকা পাঠায়। ToPay শুধু যাচাই করে — তাই কোনো ট্রানজেকশন ফি বা টাকা আটকে থাকার ভয় নেই।

মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে?

না। পার্সোনাল, এজেন্ট বা মার্চেন্ট — যেকোনো নম্বর চলবে। চেকআউটে কাস্টমারকে ঠিক নির্দেশনা দেখানো হয় (Send Money / Cash Out / Payment)।

ফোন সবসময় চালু রাখতে হবে?

হ্যাঁ, যে ফোনে পেমেন্টের সিম আছে তাতে ইন্টারনেট ও অ্যাপ চালু থাকতে হবে। ইন্টারনেট সাময়িক বন্ধ হলে SMS জমা থাকে, নেট এলেই পাঠিয়ে দেয়।

কাস্টমার ভুল TrxID দিলে?

পেমেন্ট মিলবে না, কাস্টমারকে ঠিক TrxID দিতে বলা হবে। এক TrxID দিয়ে দুইবার পেমেন্ট কখনো হয় না।

ওয়েবসাইট না থাকলে চলবে?

অবশ্যই। ToPay-এর শপ পেজ আর পেমেন্ট লিংক দিয়ে শুধু ফেসবুক পেজ থেকেই পুরো ব্যবসা চালানো যায়।

খরচ কত?

কোনো ট্রানজেকশন ফি নেই, শুধু মাসিক/বাৎসরিক প্ল্যান। ফ্রি ট্রায়াল দিয়ে শুরু করুন।

আজই শুরু করুন

ফ্রি ট্রায়াল — কোনো কার্ড লাগবে না। আগে দেখতে চাইলে লাইভ ডেমো ট্রাই করুন।

ToPay Support